শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডির প্রথম মৃত্যুবার্ষিকী আজ

ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডির প্রথম মৃত্যুবার্ষিকী আজ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সাবেক ডেপুটি এক্সিকিউটিভ প্রেসিডেন্ট (ডিএমডি) মো. বেলায়েত হোসেনের (৭৯) প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৯ জানুয়ারি) পালন করা হয়।

এ উপলক্ষে জুমার নামাজের পর পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন তাঁর পরিবার।

উল্লেখ্য, মো. বেলায়েত হোসেন গত বছর এই দিনে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। দীর্ঘ কয়েক দশক তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। দেশের নৈতিক ও ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রসারে এবং ব্যাংকের কার্যক্রম সুসংহত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পেশাদারিত্ব, সততা ও দায়িত্ববোধের জন্য তিনি সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর মৃত্যুতে ইসলামী ব্যাংকিং খাত একজন অভিজ্ঞ ও আদর্শ ব্যাংকারকে 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন