ভোরে ভূমিকম্পে কাঁপল মনপুরা

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ভোলার মনপুরা উপজেলায় শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দ্বীপের বসতবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য দালান-কোঠা কেঁপে ওঠে।
হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ বলেন, ফজরের নামাজের সময় পুরো মসজিদ কাঁপতে থাকে, যা মুসল্লিরা স্পষ্টভাবে অনুভব করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের মনিপুর ও আসামসহ আশপাশের এলাকায় সংঘটিত ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের মে মাসে ভারতের মনিপুরে সংঘটিত ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশসহ ভোলার মনপুরা এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন