শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

জুলাই বার্তাবীর সম্মাননা পেলেন লক্ষ্মীপুরের সাংবাদিক জুনাইদ আল হাবিব

জুলাই বার্তাবীর সম্মাননা পেলেন লক্ষ্মীপুরের সাংবাদিক জুনাইদ আল হাবিব
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেয়েছেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের প্রতিবেদক ও লক্ষ্মীপুরের সন্তান জুনাইদ আল হাবিব।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-তে আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে তার হাতে সম্মাননাসূচক ক্রেস্ট ও আর্থিক চেক তুলে দেওয়া হয়।

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতায় ছিল জেএএম সংস্থা।

সম্মাননা প্রাপ্ত জুনাইদ আল হাবিব কালের কণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত রয়েছেন। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় উত্তাল পরিস্থিতিতে তিনি দৃশ্যমাধ্যমে সাহসিকতার সঙ্গে মাঠপর্যায়ের খবর তুলে ধরেন, যা দেশব্যাপী ব্যাপক প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ যোদ্ধা, শহীদ পরিবার এবং আহত প্রায় ১ হাজার ২০০ জনকে ‘আগ্রাসন বিরোধী জুলাই সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।

আধিপত্যবাদ, রাজনৈতিক আগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দিনব্যাপী আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণমূলক আয়োজন অনুষ্ঠিত হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন