ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে আহত ২০

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দ্রুতগতির একটি বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়ামুখী দ্রুতগতির একটি দিগন্ত পরিবহনের লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় ১৫-২০ জন আহত হয়। তবে আহতদের মধ্যে কেউ গুরুতর নয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন