অসচ্ছল রোগীদের পাশে দাঁড়ালেন মির্জাপুর প্রবাসী পরিষদ

চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন এর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সংগঠন মির্জাপুর প্রবাসী পরিষদ এর ব্যবস্থাপনায় সমাজের অসচ্ছল অসুস্থ রোগীর মাঝে চিকিৎসা কার্যক্রমে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ৬ জানুয়ারি ২৬ ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সরকারহাটে মির্জাপুর প্রবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির অস্থায়ী কার্যালয়ে মির্জাপুরের বিভিন্ন ওর্য়াডের ৫টি অসুস্থ রোগীর মাঝে ১০ হাজার করে মোট ৫০ টাকা অনুদান প্রদান সম্পন্ন হয়।
মির্জাপুর প্রবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সৈয়দ মুহাম্মদ আলম এর সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জি এম সাইফুল এর সভাপতিত্বে উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মাহিম উদ্দীন মুন্না,কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক নূর হোসেন,মির্জাপুর প্রবাসী পরিষদ সৌদি আরব শাখার সভাপতি মোহাম্মদ মিজান,মোহাম্মদ হেলাল সিকদার সহ প্রমুখ।
এ সময় সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম বলেন নিয়মিত মানবিক কাজের অংশ হিসেবে চিকিৎসা কার্যক্রমে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে ৫টি পরিবারকে,মির্জাপুর প্রবাসী পরিষদ মানবতার সংগঠন হয়ে মির্জাপুরের আপামর জনসাধারণের মণিকোঠায় স্হান করে নিবে বলে জানান তিনি।
পরে সংগঠন এর দপ্তর সম্পাদক সৈয়দ মুহাম্মদ আলম ও সংগঠন এর তথ্য ও প্রচার সম্পাদক দৈনিক নতুন কাগজ আরব আমিরাত প্রতিনিধি মাহিম উদ্দীন মুন্না কে বিশেষ অবদান এর জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।