মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

নির্বাচনে জাতিসংঘের অংশগ্রহণ সীমিত, পর্যবেক্ষক পাঠানো হচ্ছে না

নির্বাচনে জাতিসংঘের অংশগ্রহণ সীমিত, পর্যবেক্ষক পাঠানো হচ্ছে না
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করছে না। মঙ্গলবার (৬ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই তথ্য জানান।

ডুজারিক বলেন, “জাতিসংঘ সাধারণভাবে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে না, যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদ থেকে বিশেষ ম্যান্ডেট দেওয়া থাকে। এটি বর্তমানে আমাদের নিয়মিত কার্যক্রমের মধ্যে নেই। তবে বাংলাদেশে জাতিসংঘের স্থানীয় কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা প্রদান করছে কি না, তা আমরা যাচাই করব।”

তিনি আরও যোগ করেন, “জাতিসংঘ অনেক সময় বিভিন্ন দেশে নির্বাচনের জন্য কারিগরি সহায়তা দেয়, যেমন ভোটগ্রহণ প্রক্রিয়া ও প্রশাসনিক ব্যবস্থাপনা সহজতর করার ক্ষেত্রে।”

এক প্রশ্নের জবাবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে মুখপাত্র বলেন, “আমি খবরের মূল্যায়ন করি না; সাংবাদিকরাই তা করে থাকেন। তবে বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে তাদের রাজনৈতিক মত প্রকাশ করতে পারে, সেই প্রক্রিয়ায় জাতিসংঘ সমর্থন প্রদান করবে।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন