শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সঙ্গে রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সঙ্গে রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন জাহান আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা ০৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে পরিচিত হন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় সাংবাদিকতা, জেলার উন্নয়নমূলক কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়।

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সদস্যদের কর্মরত বিভিন্ন পত্রিকার কপি জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ নাদিম, দপ্তর সম্পাদক হালিমা খানম, পাঠাগার বিষয়ক সম্পাদক মো. ফরহাদ সরকার এবং কার্যকরী সদস্য সামজাদ জসী।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে জেলার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন