শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

খালেদা জিয়ার শোকসভায় নবীনগরে ঐক্যের বার্তা

খালেদা জিয়ার শোকসভায় নবীনগরে ঐক্যের বার্তা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য সাবেক চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রদর্শিত হয়েছে বিএনপির অভূতপূর্ব সাংগঠনিক ঐক্য।

উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় এক মঞ্চে উপস্থিত হন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রভাবশালী নেতারা। 

এতে করে নবীনগরসহ ব্রাহ্মণবাড়িয়া-০৫ আসনে বিএনপির রাজনৈতিক তৎপরতায় নতুন গতি ও বার্তা স্পষ্ট হয়ে ওঠে।

সোমবার (০৩ জানুয়ারি ২০২৬) বিকেলে নবীনগরে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য তকদির হোসেন মো. জসিম।

নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল করিম এবং নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল্লা আল বাকী, 

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ, জেলা বিএনপির সদস্য এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু, ঢাকা দক্ষিণ কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাজিব ভুইঁয়া, ব্যারিস্টার আশরাফ হোসেন এবং নবীনগর পৌর বিএনপির সভাপতি উবায়দুল হক লিটন।

এছাড়াও শোকসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, 

যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, ডা. ইদ্রিস, নবীনগর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মঞ্জুরুল ইসলাম মঞ্জু, নবীনগর পৌরসভার সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিস্মরণীয় প্রতীক।

তাঁর আপসহীন নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

 বক্তারা আরও বলেন, নবীনগরে বিএনপি এখন সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা একযোগে মাঠে কাজ করবেন।

শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন