নির্বাচনের পরিবেশ সন্তোষজনক: প্রধান নির্বাচন কমিশনার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশকালে আপিল বুথ পরিদর্শন করে তিনি বলেন, “সবার সহযোগিতা থাকলে আসন্ন নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিৎ করা সম্ভব। বর্তমানে নির্বাচন পরিবেশ-পরিস্থিতি সন্তোষজনক।”
ইসি আরও জানিয়েছে, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আগামী ৫ দিনের মধ্যে আপিল করতে পারবেন। আপিল আবেদনের সঙ্গে ১ সেট মূল কাগজপত্র এবং ৬ সেট ফটোকপি জমা দিতে হবে।
সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে আপিল গ্রহণের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়েছে। অঞ্চলভিত্তিক বুথের তালিকা:
-
রংপুর অঞ্চল: বুথ-১ (আসন ১-৩৩)
-
রাজশাহী অঞ্চল: বুথ-২ (আসন ৩৪-৭২)
-
খুলনা অঞ্চল: বুথ-৩ (আসন ৭৩-১০৮)
-
বরিশাল অঞ্চল: বুথ-৪ (আসন ১০৯-১২৯)
-
ময়মনসিংহ অঞ্চল: বুথ-৫ (আসন ১৩০-১৬৭)
-
ঢাকা অঞ্চল: বুথ-৬ (আসন ১৬৮-২০৮)
-
ফরিদপুর অঞ্চল: বুথ-৭ (আসন ২০৯-২২৩)
-
সিলেট অঞ্চল: বুথ-৮ (আসন ২২৪-২৪২)
-
কুমিল্লা অঞ্চল: বুথ-৯ (আসন ২৪৩-২৭৭)
-
চট্টগ্রাম অঞ্চল: বুথ-১০ (আসন ২৭৮-৩০০)
আপিল শুনানি প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী হবে। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে এটি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। পরিস্থিতি ও আপিলের সংখ্যা অনুযায়ী সময়সূচি পরিবর্তন হতে পারে।
শুনানির শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং ই-মেইলে পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবন থেকে রায়ের হার্ডকপি সংগ্রহ করা যাবে। ১০-১২ জানুয়ারির রায় ১২ জানুয়ারি, ১৩-১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬-১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।