মনোনয়নপত্র বাছাই: রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল সংক্রান্ত রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আজ (৫ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের করা যাবে। আপিল করতে পারবেন প্রার্থী, প্রার্থী কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান। আপিলের শেষ সময় ৯ জানুয়ারি বিকেল ৫টা।
রাজধানীর আগারগাঁওয়ে ইসির সচিবালয়ে আপিল গ্রহণের জন্য মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। অঞ্চলভিত্তিক বুথের তালিকা নিম্নরূপ:
-
১নং বুথ: খুলনা অঞ্চল – মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা।
-
২নং বুথ: রাজশাহী অঞ্চল – জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা।
-
৩নং বুথ: রংপুর অঞ্চল – পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা।
-
৪নং বুথ: চট্টগ্রাম অঞ্চল – চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান।
-
৫নং বুথ: কুমিল্লা অঞ্চল – ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর।
-
৬নং বুথ: সিলেট অঞ্চল – সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ।
-
৭নং বুথ: ঢাকা অঞ্চল – টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ।
-
৮নং বুথ: ময়মনসিংহ অঞ্চল – জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা।
-
৯নং বুথ: বরিশাল অঞ্চল – বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর।
-
১০নং বুথ: ফরিদপুর অঞ্চল – রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর।
ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, মনোনয়নপত্র বাছাই শেষে দেশে কতগুলো বৈধ এবং কতগুলো বাতিল হয়েছে তা রাতে প্রকাশ করা হবে।
আপিল দায়ের প্রক্রিয়া:
-
আপিল আবেদন নির্ধারিত ফরমেটে কমিশন সচিবের নিকট জমা দিতে হবে।
-
আবেদনপত্রে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, কারণ এবং সত্যায়িত কপি যুক্ত করতে হবে।
-
প্রতিটি আপিলে ১টি মূলকপি ও ৬টি ফটোকপি জমা দিতে হবে।
-
আপিল আবেদন সংশ্লিষ্ট অঞ্চলের নির্ধারিত বুথে ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।
-
আপিলের রায়ের কপি চাইলে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
ইসি আপিলের সিদ্ধান্ত ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে কার্যকর করবে। নির্বাচনী আচরণ বিধি অনুসারে প্রার্থী ও তাদের পক্ষে পদক্ষেপ নেওয়া হবে।