শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে দুটি এয়ারগান উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে দুটি এয়ারগান উদ্ধার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে র‌্যাবের অভিযানে ৪৪০টি এয়ারগানের গুলিসহ দুটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। 

র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহবাজপুর এলাকায় একটি আম গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান ও ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা পাইপগান ও গুলি সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৩৩টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, চার হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪ টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড এবং ৩৭টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাব।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন