বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাংলাদেশে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯১১১ জন

বাংলাদেশে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯১১১ জন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সদ্য শেষ হওয়া ২০২৫ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৯,১১১ জন নিহত হয়েছেন, যা ২০২৪ সালের তুলনায় ৬.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনটি জানায়, ২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন। এছাড়া রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। আর নৌ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫৮ জনের।
  
এ সময় যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে ভাড়া নির্ধারণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ তহবিলসহ প্রতিটি সিদ্ধান্তে পরিবহন শ্রমিকদের পাশাপাশি ভুক্তভোগীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
 
এছাড়া, আসন্ন নির্বাচনের ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা ইস্যুটি নিয়ে আসতে দলগুলোকে আহ্বান জানান সংগঠনের নেতারা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন