শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

উৎসবমুখর পরিবেশে পর্দা নামল প্রথম ‘নবীনগর ম্যারাথন ২০২৫’ 

উৎসবমুখর পরিবেশে পর্দা নামল প্রথম ‘নবীনগর ম্যারাথন ২০২৫’ 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নবীনগরে প্রথমবারের মতো আয়োজিত “নবীনগর ম্যারাথন ২০২৫” উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

কুয়াশাচ্ছন্ন শীতের সকালে মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে রানার্স ক্লাব নবীনগর-এর উদ্যোগে এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে ম্যারাথনটি আলীয়াবাদ গোলচত্বর থেকে শুরু হয়ে প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে জুলাইপাড়া পর্যন্ত গিয়ে ইউটার্ন নিয়ে পুনরায় আলীয়াবাদ গোলচত্বরে এসে শেষ হয়। 

ভোরের শান্ত পরিবেশে পথচারী, প্রাতঃভ্রমণকারী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ করতালি ও শুভেচ্ছার মাধ্যমে দৌড়বিদদের উৎসাহ দেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রনি আহমেদ (২০)। তিনি ১০ কিলোমিটার দৌড় শেষ করেন মাত্র ৩০ মিনিটে। দ্বিতীয় স্থান অধিকার করেন আশিক আহমেদ (২২), সময় লাগে ৩৫ মিনিট এবং তৃতীয় স্থান অর্জন করেন মিজান মিয়া (১৯), তার সময় ৩৭ মিনিট।

ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী ও সমাজসেবক নজরুল ইসলাম নজু।

 তিনি বলেন, “নিয়মিত শরীরচর্চা শরীর ও মনকে সুস্থ রাখে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে স্বাস্থ্যসচেতন ও ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সামরিক সদস্য আতিক কমান্ডার।

 আয়োজক কমিটিতে ছিলেন সাংবাদিক সুমন উদ্দিন, মামুনসহ অন্যান্য সদস্যরা।
ম্যারাথনের প্রধান আয়োজক, সাংবাদিক ও সমাজকর্মী আশরাফুল হক (অব.) বলেন, “নবীনগরের মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এই আয়োজন করা হয়েছে।

 নিয়মিত হাঁটা ও ব্যায়ামে মানুষকে উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য। আশা করছি, এই ম্যারাথন নবীনগরের ইতিহাসে একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকবে।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন