বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ঘন কুয়াশা: ৯ আন্তর্জাতিক ফ্লাইট অন্য বিমানবন্দরে অবতরণ

ঘন কুয়াশা: ৯ আন্তর্জাতিক ফ্লাইট অন্য বিমানবন্দরে অবতরণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি আন্তর্জাতিক ফ্লাইট নিরাপত্তাজনিত কারণে বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে। কুয়াশা ও শীতের প্রভাবে দেশের বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়াশার কারণে ৪টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে, ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।

আবহাওয়া স্বাভাবিক হলে ৯টার পর থেকে সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ফিরিয়ে আনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

ঢাকাসহ দেশের সর্বত্র বর্তমানে শীত ও ঘন কুয়াশার ব্যাপক প্রভাব পরিলক্ষিত হচ্ছে গত কয়েকদিন। আজ সকালেও আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। 

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দিনগুলোতে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন