বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

২০২৬ শিক্ষাবর্ষ শুরু: রাষ্ট্রীয় শোক পালনে উৎসব ছাড়াই বই বিতরণ আজ

২০২৬ শিক্ষাবর্ষ শুরু: রাষ্ট্রীয় শোক পালনে উৎসব ছাড়াই বই বিতরণ আজ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা: আজ ১ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হচ্ছে। প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হবে। তবে এবার কোনো উৎসব আয়োজন করা হচ্ছে না৷  শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে বই সংগ্রহ করছেন৷ 

মঙ্গলবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, প্রাথমিক স্তরের সব বই ইতিমধ্যেই বিদ্যালয়ে পৌঁছে গেছে। তবে মাধ্যমিক স্তরের পাঠ্যবই এখনও অর্ধেক পর্যন্ত ছাপা হয়নি। ফলে অধিকাংশ মাধ্যমিক শিক্ষার্থী বই পেতে পারে চলতি বছরের মার্চে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়৷ ফলে ১লা জানুয়ারি পাঠ্যবই বিতরণ করা হলেও আয়োজন করা হয়নি কোনো উৎসবের৷  শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, "এবার কোনো উৎসব আয়োজন করা হবে না। শিক্ষকরা শুধু স্ব স্ব বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করবেন।"

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২০২৬ শিক্ষাবর্ষের মোট বইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি, যা শতভাগ ছাপা, বাঁধাই ও কাটিং শেষে বিতরণের জন্য উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে।

মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি স্তরের বইয়ের মুদ্রণ ও সরবরাহ এখনও চলমান। ষষ্ঠ থেকে নবম শ্রেণির মোট ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩ কপি বইয়ের ৭৮.৭২ শতাংশ ছাপা শেষ হয়েছে। এর মধ্যে ৫৮.৬৮ শতাংশ সরবরাহ করা হয়েছে। ফলে শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌছোতে সময় লাগবে আরও কিছু দিন৷


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন