খালেদা জিয়ার জীবন ও কর্মের গল্প উন্মোচন করছেন নজরুল ইসলাম খান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম সবার সামনে তুলে ধরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে জানাজার মঞ্চ থেকে তিনি লিখিত বক্তব্য দেন।
বক্তব্যে খালেদা জিয়ার জন্ম, পারিবারিক পরিস্থিতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ, রাজনীতিতে আবির্ভাব এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হয় খালেদা জিয়ার মরদেহ। সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তিনি তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত হবেন।
বুধবার সকালে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়। প্রাথমিকভাবে মরদেহ ফিরোজা বাসভবনে নেওয়ার পরিকল্পনা ছিল, তবে পরে তা তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়।
এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মারা যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।