বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হলেও পদত্যাগের কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী পর্যায়ের নির্বাহী ক্ষমতা প্রয়োগের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

গত বছরের ১০ নভেম্বর তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। একইসঙ্গে তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়। বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন নূরজাহান বেগম।

উল্লেখ্য, এর আগে গত ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন