কাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লার কিছু উপজেলার গ্রাহকরা গ্যাস ব্যবহার করতে পারবেন না।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
বার্তায় বলা হয়, লাকসাম উপ-এলাকার গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য বিজিডিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন