বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা জানাজা বুধবার অনুষ্ঠিত হবে

খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা জানাজা বুধবার অনুষ্ঠিত হবে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে জানাজার আয়োজন করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব। জানাজা ও দাফন কর্মসূচির সার্বিক তদারকি করবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

এসময় বিএনপি মহাসচিব দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সুশৃঙ্খলভাবে জানাজায় অংশ নেওয়ার অনুরোধ জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন