রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে খালেদা জিয়াকে

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছেন।
উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।
বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করেনি : ড. মঈন খান
তিনি আরও জানান, বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ প্লাজায় জোহরের নামাজের পর জানাজা হবে। মরদেহ আজ এভারকেয়ারে থাকবে। কাল সকালে সেখান থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে আনা হবে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন