শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

কদলপুর আইডিয়াল হাইস্কুলে মেধা বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

কদলপুর আইডিয়াল হাইস্কুলে মেধা বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাউজানের কদলপুর আইডিয়াল হাই স্কুল ও প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে পঞ্চম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও কদলপুর আইডিয়াল হাই স্কুলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন পরিষদ (ইউএই)’র প্রেসিডেন্ট, বাংলাদেশ এসোসিয়েশন দুবাই’র প্রথম সহ সভাপতি এবং সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আল আউয়ির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ ইয়াকুব সুনিক।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সদস্য শাহজাদা মকছুদুল আলম, মো. জাকারিয়া চৌধূরী, আশরাফিয়া কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক সৈকত চৌধুরী, শিক্ষক সুমন বড়–য়া ও শাহজাদী ছৈয়দা রেহানা আকতার।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিকা ছৈয়দা রওশন আকতার লাকী, মোছাম্মৎ সাহেদা খানম মনি, শিপ্রা দে, ফরহাদ হোসাইন, বদিউল আলম, মো. সুমন শাহ, রণধন রুদ্র পাল, মামুনুর রশীদ, মো. নাঈমুল ইসলাম, ফুলু তালুকদার, ঝর্ণা চক্রবর্তী, মাওলানা হাসান আলী, মাওলানা ওমর ফারুক, আখি আকতার, শাকিলা পারভীন, তানিয়া আফরিন ঝিনুক, কদলপুর আইডিয়াল হাই স্কুল প্রাক্তন পরিষদের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ কায়েজ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন ‘এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়ায় এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগায়।’
মেধা বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারী মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন