শাহবাগে ফের উত্তাল ইনকিলাব মঞ্চ, বিচার দাবিতে অবরোধ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহর বাহির হওয়ার পর ইনকিলাব মঞ্চ আবারও শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে। শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে দলটির নেতাকর্মীরা আজিজ সুপার মার্কেট থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এই আন্দোলন প্রধানত শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দ্রুত করার দাবিতে চলছে।
এর আগে শরিফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর তারা শাহবাগে অবস্থান নেন। সারারাত তারা শাহবাগে অবস্থান করেন।
ওসমান হাদির কবর জিয়ারত করতে তারেক রহমানের আসা উপলক্ষে সকাল সাড়ে আটটার দিকে শাহবাগ মঞ্চ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
তখন ইনকিলাব মঞ্চ জানিয়েছিল, তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে ফিরে গেলে তারা আবার শাহবাগে অবস্থান করবেন।