শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সেন্ট মার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড

সেন্ট মার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়।

ঘটনার সময় জাহাজটিতে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে জাহাজের একটি কক্ষ থেকে এক কর্মচারীর সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করেছেন। তিনি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুনে জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মরদেহ উদ্ধারের পরও ভেতরে আর কেউ আটকা পড়ে আছেন কিনা তা নিশ্চিত হতে তল্লাশি চালানো হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন