৩ দিন কম থাকবে গ্যাসের চাপ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণ ও কার্গো বিলম্বের কারণে গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে, বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে তিতাস গ্যাস এক বার্তায় জানিয়েছে, ২৬ ডিসেম্বর সকাল ৬টা থেকে ২৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহকের প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
তিতাস গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন