বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা মহাসমাবেশ, হাদির খুনিদের গ্রেপ্তার ও জুলাই সনদের সমর্থন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা মহাসমাবেশ, হাদির খুনিদের গ্রেপ্তার ও জুলাই সনদের সমর্থন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিলো ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, শহিদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেপ্তার এবং জুলাই সনদের পক্ষে গণভোটে জনমত তৈরির দাবিতে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করেছে।

সংগঠনটি জানিয়েছে, আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) ঢাকায় এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজনটির মাধ্যমে তারা সরকারের প্রতি বিভিন্ন দাবি ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে চায়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

বৈঠকে জানানো হয়, শহিদ ওসমান হাদিসহ সকল হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত গড়ে তুলতেই এই মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে।

 ঢাকায় মহাসমাবেশ সফল করতে জামায়াতের প্রস্তুতিমূলক সভা

সভায় পীর সাহেব চরমোনাই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ওসমান হাদি হত্যার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের এখনও আইনের আওতায় আনতে না পারা রাষ্ট্রের ব্যর্থতার পরিচয়। দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার না হলে জনগণের মধ্যে অসন্তোষ আরও বাড়বে বলেও তিনি সতর্ক করেন।

মিটিংয়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতারা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন