বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী থেকে পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী থেকে পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) তাঁর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

এর আগে খোদা বকশ চৌধুরী নিজেই পদত্যাগের আবেদন করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়েছে। একই সঙ্গে তাঁর পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন