রামগঞ্জে ফসলি জমির টপসয়েল কাটার দায়ে একলাখ টাকা জরিমানা

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করার দায়ে মোঃ শরিফ নামের এক মাটি ব্যবসায়ীর এক লাখ জরিমানা করেছেন।
সোমবার (২২ডিসেম্বর) বিকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের নির্দেশে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোহাম্মদ জিয়াউল হক ভোলাকোট ইউনিয়নের নাগরাজারামপুর কৃষিমাঠে ফসলি জমি কাটা অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।
সহকারি কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোহাম্মদ জিয়াউল হক জানান, ফসলি জমির টপসয়েল কাটায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানাপূর্বক আদায় করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন