শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নবীনগর পৌরসভার শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত 

নবীনগর পৌরসভার শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নবীনগর পৌরসভার শহর সমন্বয় কমিটি—টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (TLCC)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় নবীনগর পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবীনগর পৌরসভার মেয়র ও শহর সমন্বয় কমিটির সভাপতি মো. মাহমুদুল হাসান। সভায় নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা প্রকৌশলী মাহাবুব হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা বেলজুর রহমান খানসহ TLCC-এর সদস্যবৃন্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয় এবং পূর্বে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

 এ ছাড়াও নগর পরিচালনা ও উন্নয়ন সংক্রান্ত UGIAP প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচনায় নগর ব্যবস্থাপনা উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয়, সেবা প্রদান ব্যবস্থার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

 সভায় বক্তারা নবীনগরের সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সভা শেষে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে নবীনগর পৌরসভাকে আরও আধুনিক ও জনবান্ধব নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন