শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

রায়পুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে প্রশাসনের জরিমানা 

রায়পুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে প্রশাসনের জরিমানা 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধভাবে কৃষি জমি ও নদীর চর থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
 
জানা যায় ‎আজ (২১ শে ডিসেম্বর) রোজ রবিবার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর মিয়ারহাটের দক্ষিণে মোল্লাকান্দির পশ্চিমে নদীর পাড় সংলগ্ন এলাকা থেকে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৮০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন  সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা এবং সার্বিক সহযোগিতা করেন রায়পুর থানা, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

‎রায়পুর উপজেলায় অবৈধ মাটি উত্তোলন ও কৃষি জমি ধ্বংসের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন