বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলন সন্ধ্যায় 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলন সন্ধ্যায় 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরতে আজ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতির বিষয়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অধীনে যৌথবাহিনী দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। এ অভিযানে ইতিমধ্যেই ৫,৯৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে অসংখ্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে, গতকাল শনিবার শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপারেশন ডেভিল হান্টের অগ্রগতি ও দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানানো হবে।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন