শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ হওয়া যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ হওয়া  যুবকের মৃত্যু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে পূর্ব বিরোধের জেরে গুলিবিদ্ধ যুবক সাগর মিয়া ওরফে রাজু (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সাগর মিয়া মুন্সেফপাড়া এলাকার আবু সাঈদের ছেলে। এর আগে গত বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় তাকে গুলি করে আহত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ফুলবাড়িয়া এলাকার সাগর ও মুন্সেফপাড়া এলাকার ইমন নামের এক যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই পরদিন বুধবার সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় ইমন দলবল নিয়ে সাগরের ওপর হামলা করেন। এসময় সাগরকে গুলি করা হলে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সাগর মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলির ঘটনায় সাগরের বাবা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ এরই মধ্যে ৮ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন