শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের ব্যস্ততম এলাকা চকবাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চকবাজারের তেলিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে হঠাৎ ওই বহুতল ভবনে আগুন লাগে। মুহূর্তেই চারদিকে ধোঁয়ায় ছেয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ভবনের পাশের ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় ভবনের নিচতলার কয়েকটি দোকানের আসবাবপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন