বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার চার খুনের ঘটনায় সীমান্তের জবানবন্দি, আসামিদের বক্তব্যের সঙ্গে মিল ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী "কালকিনি সাংবাদিক ইউনিয়ন" এর আত্মপ্রকাশ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন বন্ধে হাইকোর্টের নির্দেশ
  • জুলাই ঐক্য পালন করলো ‘মার্চ টু ভারতীয় হাইকমিশন’

    জুলাই ঐক্য পালন করলো ‘মার্চ টু ভারতীয় হাইকমিশন’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা, ভারতের মিডিয়া আগ্রাসন ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই গণঅভ্যুত্থানে দায়ের হওয়া মামলায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে ‘মার্চ টু ভারতীয় হাইকমিশন’ কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য।

    বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে কয়েকশো কর্মী ও সমর্থক মিছিল শুরু করে ভারতীয় হাইকমিশনের দিকে।

    কর্মসূচিতে উপস্থিতরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটলেও দলটির তৎপরতা এখনও চলছে। ভারতে পালিয়ে থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন। এর অংশ হিসেবে গত শুক্রবার শরীফ হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়, যা নিষিদ্ধ-ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ড হিসেবে তারা উল্লেখ করেন।

    তাদের দাবি, ভারতের গণমাধ্যমও এই ঘটনার সঙ্গে যুক্ত। তারা অবিলম্বে ভারতের সরকারকে আহ্বান জানান, শেখ হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের দণ্ড কার্যকর করতে সহায়তা করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন