শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে জেলা শহরের ফারুকী পার্কের স্মৃতিসৌধে দিবসটির শুভ সূচনা করা হয়। 

পরে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি শারমীন আক্তার জাহান ও পুলিশের পক্ষ থেকে এসপি শাহ্ মো. আব্দুর রউফ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় গার্ড অব অনারের মধ্য দিয়ে একাত্তরের রণাঙ্গনের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপরে শহীদ বেদিতে বিভিন্ন সরকারি, বে-সরকারি দফতর, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পর্যায়ক্রমে রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ্।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন