মহান বিজয় দিবসে রাঙ্গামাটিতে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশ। দিবসটির প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনার, কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন স্মৃতিসৌধ, শহীদ এম. এ. আলী স্মৃতিস্তম্ভ ও শহীদ এম. শুক্কুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং স্যালুট প্রদানের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়।
এর আগে, রাঙ্গামাটি জেলা পুলিশের একটি চৌকস দলের তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দীন চৌধুরী পিপিএম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।