শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নবীনগর হাসপাতালে দুঃস্থ রোগীদের জন্য দুইটি হুইলচেয়ার হস্তান্তর

নবীনগর হাসপাতালে দুঃস্থ রোগীদের জন্য দুইটি হুইলচেয়ার হস্তান্তর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভাধীন পশ্চিম পাড়ার সমাজসেবিকা হুসনে রাবেয়া (জ্যোতি)-এর উদ্যোগে এবং এসএসসি ৮৯ ব্যাচের সহযোগিতায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃস্থ ও চলাচলে অক্ষম রোগীদের ব্যবহারের জন্য দুইটি হুইলচেয়ার হস্তান্তর করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব হুইলচেয়ার হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. তামিম রায়হান। তিনি মানবিক এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “এ ধরনের সহায়তা হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় ও চলাচলে অক্ষম রোগীদের জন্য অত্যন্ত সহায়ক হবে। এতে রোগীদের চলাফেরা সহজ হবে এবং সামগ্রিক সেবার মান আরও উন্নত হবে।”

অনুষ্ঠানে এসএসসি ৮৯ ব্যাচের পক্ষে উপস্থিত ছিলেন শামসুজ্জামান, মো. আনোয়ার হোসেন, মুস্তাফিজুর রহমান জুয়েল, মকসুদুর রহমান, মোহাম্মদ নূরে আলম বিপ্লব, নজির হোসেন, আওলাদ হোসেন, আজিজুল হক ও স্বপন।

উদ্যোক্তা হুসনে রাবেয়া (জ্যোতি) বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও নবীনগরের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন