শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুর অভিযান চালিয়ে ৫ টি অস্ত্র ১৬টি গুলি কার্তজুসহ আলাউদ্দিন বরকত ও পারভেজ হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে অস্ত্রের সঙ্গে ১৬ টি কার্তুজ উদ্ধার করা হয়। 

শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে  বিরাহিমপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আলাউদ্দিন ওরপে বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ,  চাঁদাবাজি,  মাদক মামলা সহ প্রায় একাদিক মামলা রয়েছে। অন্য আটক পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্ব মধ্যরাতে বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে আলাউদ্দিন ওরপে বরকতের বাসা ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় বরকত ও পারভেজকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বাসায় থাকা আরো তিনজন পালিয়ে যায়।  তাদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে বলে জানা যায়।

এইসময় বাসা থেকে একটি বিদেশি রিভলবার, ৬রাউন্ড রিভলবারের গুলি, ৪টি দেশিয় এলজি, ১০রাউন্ড এলজির গুলি  উদ্ধার করা হয়। 

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতরাত বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র সহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এইসময় আরো তিন জন পালিয়ে যায় বলে জানান তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন