শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের নিচতলার গোডাউনে থাকা কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার এস এম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে জেলা নির্বাচন অফিস ভবনের নিচতলার জানালার কাঁচ ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিসের নাইটগার্ড বিষয়টি টের পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। এর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রিটার্নিং অফিসারের কার্যালয়, সকল সহকারী রিটার্নিং অফিসারের অফিস, জেলা নির্বাচন অফিসসহ জেলার সব নির্বাচন অফিসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন