গুইমারায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ কাঠ জব্দ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন সদর দপ্তর কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সেগুন কাঠ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) ভোর ৫টা ৩০ ঘটিকায় গুইমারা রিজিয়ন কর্তৃক এম পি চেকপোস্টে বি-৬১৭১ মেজর মিয়ান সাইফুল ইসলাম, পিএসসি এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী অভিযানকালে ৫ টি ট্রাক ভর্তি অবৈধ কাঠ আটক করে। পরবর্তীতে জিএসও-২ এর উপস্থিতিতে কাঠ পাচারের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
অভিযানে প্রায় ৬৮০.২০ ঘনফুট অবৈধ কাঠ আটক করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৪,০২,৪৯০ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই অঙ্গীকার দৃঢ়ভাবে পালন করবে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন