শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নবাগত ওসি'র সাথে প্রেস ক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

নবাগত ওসি'র সাথে প্রেস ক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গুইমারা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সোহরাওয়ার্দীর সঙ্গে গুইমারা প্রেস ক্লাবের সদস্যদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত।

আজ বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় গুইমারা থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় ওসি মোঃ সোহরাওয়ার্দী সাংবাদিকদের সঙ্গে পেশাগত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "পুলিশ ও সাংবাদিক ভাই ভাই। আমরা একে অপরের প্রতিচ্ছবি হিসেবে সমাজে কাজ করি। সাংবাদিকরা যেমন সমাজের অসঙ্গতি ও চিত্র তুলে ধরে জনমত তৈরি করেন, তেমনি আমরা জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করি।"

তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকসহ যেকোনো অপরাধ দমনে এবং এলাকার শান্তি বজায় রাখতে পুলিশের পক্ষে একা কাজ করা সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করা অপরিহার্য। আপনাদের সহযোগিতা পেলে গুইমারাকে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।"

গুইমারা প্রেস ক্লাবের সদস্যগণ ওসির বক্তব্যকে স্বাগত জানিয়ে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার করেন।

তারা বলেন, "আমরা সদা সর্বদা দেশের স্বার্থে এবং সত্য প্রকাশের অঙ্গীকারে পুলিশের সাথে আছি। পেশাদার সাংবাদিক হিসেবে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে, যাতে পুলিশ দ্রুত এবং সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে।"

এ সময় সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গুইমারা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলী, সাধারণ সম্পাদক দুলাল আহমদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, আপ্যায়ন সম্পাদক ফোরকানুল হক সাকিব, এস এম মহিউদ্দিন,  ফারুক হোসেন সুমন, দিদারুল ইসলাম রাজু। 

সৌজন্য সাক্ষাৎ শেষে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সাংবাদিকরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন