শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় কাঠমিস্ত্রি নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় কাঠমিস্ত্রি নিহত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ খলিল সরকার (৩৮) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দশদোনা নিমতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খলিল উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর শিবপুর গ্রামের কেরামত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিল সরকার কাজ শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় নিমতলী বাজার এলাকায় অপর একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার যাত্রী খলিল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন  বলেন, "ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন