শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সন্দ্বীপে নবাগত ওসির সঙ্গে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের মতবিনিময়

সন্দ্বীপে নবাগত ওসির সঙ্গে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের মতবিনিময়
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সন্দ্বীপে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জায়েদ নুর স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় সন্দ্বীপ থানায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন।

সভায় উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি এবং সন্দ্বীপ প্রেস ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি মোঃ জায়েদ নুর বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার প্রত্যাশা ব্যক্ত করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন