মাইকে নয়, বাস্তবতায় বিশ্বাসী বর্তমান সময়ের মানুষ

লক্ষ্মীপুরের রামগঞ্জে রাজনীতিক ও সামাজিকভাবে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভাদুর ইউনিয়নের কেথুড়ীসহ আশপাশের এলাকা জুড়ে চলছে ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব।
অত্র এলাকার বাসিন্দা লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে জামায়াতের পাল্লা প্রতীকে মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির, সেক্রেটারির, জাতীয় নাগরিক কমিটির উপজেলা আহবায়ক, যুগ্ন আহবায়ক, বিএনপি মনোয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে, সাবেক স্বর্নপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও বিএনপি উপজেলা নেতাসহ বিএনপির অনেক প্রভাবশালী নেতার। পাশাপাশি অনেক সামাজিক সংগঠনও রয়েছে।
কথিত আছে মাটি খেকো এসব ব্যবসায়ীরা লাখ লাখ টাকা দিয়ে একদল নব্য চাঁদাবাজি ও সন্ত্রাসীকেসহ একটি মহলকে ম্যানেজ করে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বাজার দিয়ে প্রতি দিন রাতে মাটি আনা নেওয়া করে। ফসলি জমি কেটে কৃষিমাঠ ও রাস্তাঘাট ধ্বংস করছে।
সাধারণ মানুষ বিশ্বাস করে প্রভাবশালী এ সব রাজনীতিক নেতা ও সামাজিক সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসলে মাটি ব্যবসায়ীদের বিন্দুমাত্র সাহস হবে না এক চিমটি মাটি কেটে ইটভাটায় বিক্রি করতে।
সাধারণ মানুষেরা আরো মনে করেন লোভ আর স্বার্থ ত্যাগ করে সকলে ঐক্যবদ্ধভাবে ফসলি জমি, রাস্তাঘাট ও পরিবেশ রক্ষা এগিয়ে আসবেন।
সমাজ ও পরিবেশ রক্ষায় সামাজিক লোকদের এগিয়ে আসতে হবে। না হয় ঘুনে ধরা সমাজ ব্যবস্থাটি দিন দিন ধ্বংস হয়ে যাবে।
পরিবর্তনের আওয়াজ মাইকে আর বক্তব্যে নয়, বাস্তবতায় বিশ্বাসী বর্তমান সময়ের মানুষ।