শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

দেবিদ্বারে নাইট ক্রিকেটে জমজমাট প্রীতি ম্যাচ

দেবিদ্বারে নাইট ক্রিকেটে জমজমাট প্রীতি ম্যাচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কুমিল্লার দেবিদ্বারে স্থানীয় যুবসমাজের উদ্যোগে রসুলপুর মানব কল্যাণ সমাজ সংঘের আয়োজনে ডাবল টিভি কাপ শর্ট পিস ক্রিকেট নাইট টুর্নামেন্টের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রসুলপুর কান্দিরপাড় দারুস সুন্নাহ মাদ্রাসা সংলগ্ন সেলিম স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী অধ্যাপক ও সাংবাদিক মোঃ ইব্রাহীম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা সাইফুল ইসলাম শামীম।

খেলা পরিচালনা করেন মুহাইমিনুল দীপু ও মোঃ শাহ আলম মাস্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি নেতা মোঃ জামাল হোসেন, দীন ইসলাম মাস্টার, সমাজসেবক মোঃ শাহ আলম সরকার, ঠিকাদার মোঃ বাহাদুর, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেনসহ আরও অনেকে।

মাঠ পরিচালনায় দায়িত্ব পালন করেন শরীফুল ইসলাম আকাশ, সোহেল আহমেদ আশিক, মোঃ দুলাল, টিপু, জিহাদ, জাহিদ, সোহেলসহ আরও অনেক স্বেচ্ছাসেবী।

টুর্নামেন্টকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে নানা বয়সী দর্শক, খেলোয়াড় ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সহিংসতা ও ভুল পথ থেকে দূরে রাখে। নিয়মিত এমন আয়োজন সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে।”

দিনশেষে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে এলাহাবাদ একাদশ, কোড়েরপাড় একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।

খেলাধুলার প্রতি স্থানীয় যুবসমাজের এমন অংশগ্রহণ ভবিষ্যতে আরও ইতিবাচক উদ্যোগ গ্রহণে উৎসাহ যোগাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন