বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ইউএনও মোঃ রহমত উল্লাহর হাতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর বই হস্তান্তর

ইউএনও মোঃ রহমত উল্লাহর হাতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর বই হস্তান্তর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে ও বিশিষ্ট কথা সাহিত্যিক ড. হরিশংকর জলদাসের লেখা "লোকবাদক বিনয়বাঁশী" জীবনী গ্রন্থটি উপহার হিসেবে উপজেলা নির্বাহী অফিসারকে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে ।

রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) ও দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন  বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র প্রতিষ্ঠাতা পরিচালক এবং সাধারণ সম্পাদক ও বিনয়বাঁশী জলদাস এর নাতি শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস গ্রন্থটি বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ'র হাতে তুলে দেন।

এ সময় (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বিনয়বাঁশী জলদাসসহ বোয়ালখালীর আরো দুই গুণী শিল্পী একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবিয়াল রমেশ শীল ও আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভূয়সি প্রশংসা করেন এবং শিল্পীগোষ্ঠীর সমৃদ্ধি ও সফলতা কামনা করেছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন