বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নবীনগরকে কর্মসংস্থানের মডেল উপজেলা গড়তে চান নজরুল ইসলাম নজু

নবীনগরকে কর্মসংস্থানের মডেল উপজেলা গড়তে চান নজরুল ইসলাম নজু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও সমাজসেবক নজরুল ইসলাম নজু নবীনগরকে কর্মসংস্থানের মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার দুপুরে নবীনগর প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন- “যুবকদের কর্মশক্তিকে কাজে লাগিয়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক, উন্নত ও বেকারত্বমুক্ত নবীনগর গড়ে তুলবো। এখানে একটি পলিটেকনিক কলেজ প্রতিষ্ঠা করা হবে।”

তিনি সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সম্মান ও সহযোগিতা নিশ্চিতে নিজের দায়বদ্ধতার কথা তুলে ধরেন।

সৌদি আরবে দুই হাজার মানুষের কর্মসংস্থানের অভিজ্ঞতা উল্লেখ করে নজু বলেন—“বিদেশে যেমন মানুষের কর্মসংস্থান করেছি, ঠিক তেমনি নবীনগরেও ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে চাই। নবীনগর আমার জন্মভূমি—এখানকার মানুষের জন্য কাজ করাই আমার বড় দায়িত্ব।”

এসময় তিনি আসন্ন নির্বাচনে গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং সেলিম রেজার সঞ্চালনায় প্রেসক্লাব নেতৃবৃন্দসহ গণঅধিকার পরিষদের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নজরুল ইসলাম নজু অতীতেও নবীনগরে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সড়ক সংস্কার, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তায় উল্লেখযোগ্য অবদান রেখে আসছেন।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন