বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

হাটহাজারীতে প্রত্যয় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে প্রত্যয় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি কর্মশালা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অরাজনৈতিক শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় বাংলাদেশ এর উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে এ কর্মশালা আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সাজিদুল ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহেদ বিন আলী আজাদের সঞ্চালনায় কর্মশালাটি পরিচালিত হয়।

কর্মশালায় স্বেচ্ছাসেবী সদস্যদের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, প্রযুক্তির ব্যবহার, কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। নতুন প্রজন্মকে বিজ্ঞানচিন্তা ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানান।

কর্মশালায় বক্তব্য দেন প্রত্যয় বাংলাদেশের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাদের, সহ-সভাপতি আশরাফ হোসেন ফাহিম, অর্থ সম্পাদক আমান উল্লাহ আমান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক প্রতাপ চন্দ্র নাথ এবং সহ সাংগঠনিক সম্পাদক আসিফসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

কর্মশালায় সংগঠনের মোট ৫৩ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মকর্তারা জানান, যুব ও শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আরও দক্ষ করে তুলতে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন