মিরেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

হাটহাজারী পৌরসভাধীন মিরেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মেহেরুন নেছার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এম এ শুক্কুর।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, “এ বিদায় কোনো বিচ্ছেদ নয়; এটি এক ধাপ পেরিয়ে পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার সূচনা। এ ধাপের সফলতা ভবিষ্যৎ অর্জনের ভিত্তি তৈরি করবে। কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সফলতা আসবে না।”
সহকারী শিক্ষক তুর্না সেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ রমজান আলী চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ মো. নুরুল আবছার, পরিচালনা কমিটির এডহক সদস্য মো. সেলিম উদ্দীন, সমাজসেবক ক্যাপ্টেন মো. জামাল উদ্দিন, ধলই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদুল আলম, কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহাব উদ্দিন এবং উত্তর মাদার্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রহমত উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সদস্য মো. সালাউদ্দিন এবং হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন ও যুগ্ম সম্পাদক উজ্জ্বল কান্তি নাথ।
বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য দেন সৈয়দ মো. এমরান ও সাইকা আলম নাহিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠ করেন শিক্ষার্থী মো. আমিন, অগ্রচন্দ্র নাথ ও অফসরা বড়ুয়া। এছাড়া সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করে শিক্ষার্থীরা অনুষ্ঠানে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করেন।
শেষে অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষাসামগ্রী তুলে দেন।