ব্রাহ্মণবাড়িয়ায় ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার মো. মস্তু মিয়ার ছেলে।নিহতের পরিবারের অভিযোগ, বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকায় তিনজনকে গুলি করে আহত করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। মধ্যরাতে সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করা হয়।
কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় কান্দিপাড়ার সড়কে পড়ে আছেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কন্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া মাদরাসা রোডে গুলিতে টুটুল, শিহাব, সাঞ্জু নামে তিনজন আহত হন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।