বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সন্দ্বীপে দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সন্দ্বীপে দোয়া মাহফিল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আজ বাদে আছর উপজেলা কমপ্লেক্স পার্টি অফিসে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

মাহফিলটি শুরু হয় কোরআনের তেলাওয়াত ও নানান দোয়া পাঠের মাধ্যমে। এতে উপস্থিতরা দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আন্তরিক প্রার্থনা করেন। মিলাদে বক্তারা বেগম খালেদা জিয়ার সাহস, নেতৃত্ব ও বাংলাদেশের রাজনীতিতে তার অবদানকে স্মরণ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

উপস্থিতরা বলেন, দেশের জন্য তার সুস্থতা অত্যন্ত জরুরি এবং তারা দোয়া করেন যেন তিনি আবারও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানানো হয় এবং দোয়ার মাধ্যমে দেশের উন্নতি ও শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
মাহফিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। উপস্থিতরা বলেন, এমন দোয়া ও মিলাদ অনুষ্ঠানের মাধ্যমে নেত্রীকে সুস্থ ও শক্তিশালী রাখার জন্য সবাই একত্রিত হয়েছেন।

এতে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কাউচার আহমেদ, নাসিরুল কবির মনির তালুকদার, বিএনপি নেতা বশির মেম্বার পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দিন,মহিলা দলের সভাপতি খেলনা মেম্বার, পৌরসভা যুবদল নেতা কৌশিক, যুবদল নেতা মিজান  সহ সন্দ্বীপ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দরা


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন